সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রাজশাহীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, ৩ জামায়াত কর্মী নিহত

উচ্চকন্ঠ   07-Apr-2025   44

Photo

এফএনএস: রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে মারা গেছেন তিন জন বাসযাত্রী। গত রোববার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনায় একটি বাস সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে যায়। এতে তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. জুয়েল আহমেদ (৪০), মো. নাসিম উদ্দিন (৪৫), ও মো. মিজানুর রহমান (৩২)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ঘোড়াপাখিয়া গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন ৪১ জন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রাজশাহী বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ডাম্পট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরও একটি বাস ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়েমুচড়ে যায়। পরে দ্রæত যাত্রীরা নেমে খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা নিশ্চিত করেছেন যে ঘটনাস্থল থেকে তারা কোনও মরদেহ পাননি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। মহানগর জামায়াতের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন। যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪০ জন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এদের মধ্যে নাসিম, মিজান ও জুয়েল নামের তিন জন জামায়াত কর্মী মারা গেছেন। নিহতরা সকলেই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

office@ukantho.com


Photo

গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে...

Photo

ঝিনাইদহ বিসিক সম্প্রসারণে নতুন গতি: শিল্প সচিবের সরেজমিন পরিদর্শনে আশার আলো

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শিল্পায়নকে এগিয়ে নিতে...

Photo

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর সড়কের...

Photo

আনার হত্যা মামলার প্রতিবেদন পেছালো

এফএনএস: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের উদ্দেশ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত