মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমান্ড

উচ্চকন্ঠ   18-Aug-2025   58

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহ শহরের আক্তার ফার্মেসি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিকান্ডের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক ওয়াজিদুর রহমান দুই দিনের এ রিমান্ড মঞ্জুর করে।

সোমবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সদর আমলী আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা অপুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে বিচারক মো. ওয়াজিবুর রহমান জামিন আবেদন না মঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঝিনাইদহ সদর থানা সুত্রে জানা যায়, এর আগে রোববার (১৭ আগস্ট) রাতে ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম অপুকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে । পরবর্তিতে সদর থানা পুলিশ ঢাকা থেকে শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহে নিয়ে আসে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্ট শহরের আক্তার ফার্মেসি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিকান্ডের মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। তার নামে পাঁচটি মামলা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শফিকুল ইসলাম অপু বিগত ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মসিউর রহমানকে পরাজিত করেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করলেও স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। এরপর ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী অপুকে ঝিনাইদহ জেলা সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়।

office@ukantho.com


Photo

চাঁদপুরে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

এফএনএস: চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত...

Photo

শাটডাউনে স্থবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

এফএনএস: নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর ও আবাসনের...

Photo

ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সারাদেশে আইনশৃঙ্খলার অবণতি...

Photo

আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে ছবি থাকলে বিএনপির পদ বাদ দিতে হবে: মেয়র শাহাদাত

এফএনএস: আওয়ামী লীগ আমলে যাদের রাজপথের সংগ্রামে দেখা যায়নি, কিন্তু ৫...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত