বুধবার | ৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

চাঁদপুরে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

উচ্চকন্ঠ   30-Jul-2025   49

Photo

এফএনএস: চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন হাজি, জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়াকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের পেডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে। এদিকে, এই তিন নেতার মধ্যে আব্দুল মান্নান লস্কর কারাগারে রয়েছেন। তিনি মতলব উত্তর উপজেলার গরু ব্যবসায়ী আহম্মদ উল্লাহর দায়ের করা চাঁদাবাজি মামলায় কারাগারে রয়েছেন।

office@ukantho.com


Photo

শৈলকুপায় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ১৯ স্থাপনা উচ্ছেদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মহাসড়কের...

Photo

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের...

Photo

ফরিদপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-আগুন

এফএনএস: ফরিদপুরের সালথায় পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির...

Photo

এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত