রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ১৯ স্থাপনা উচ্ছেদ

উচ্চকন্ঠ   06-Aug-2026   17

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মহাসড়কের বাঁক সরলীকরণ ও প্রশস্তকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত ১৯টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার পাইকপাড়া গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় আড়াই একর অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত ঘরবাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। একই সঙ্গে জমিতে থাকা ঘর, দোকানের মালামাল ও গাছপালা খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী হাফিজুর রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, মহাসড়কের বাঁক সরলীকরণ ও প্রশস্তকরণ প্রকল্পের স্বার্থে অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

নড়াইলে ৫টি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার...

Photo

মহেশপুর সীমান্তে বিভিন্ন স্থানে বিজিবির অভিযানে ফেন্সিডিল, মদ ও গাঁজা উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮...

Photo

সরকার কে গঠন করবে, তা নির্ধারণ করবে দেশের জনগণ: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,...

Photo

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

এফএনএস: ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়ায় হিন্দুপাড়ায় হামলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত