সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

২২ বছর আগে চুরি করা মোটরের টাকা মালিককে ফেরত দিলেন চোর

উচ্চকন্ঠ   26-Apr-2025   51

Photo

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের টিঅ্যান্ডটি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২০০৩ সালে একটি পানি তোলার মোটর চুরি হয়। দীর্ঘ ২২ বছর পর সেই চোর অনুশোচনা করেছেন। মোটর বিক্রির দুই হাজার টাকা মালিককে ফেরত দিয়েছেন। ওই বাড়ির বাসিন্দা ইফরান মোর্শেদ বলেন, আজ থেকে ২২ বছর আগে ২০০৩ সালে আমাদের টিঅ্যান্ডটি সংলগ্ন নতুন বাড়ি করার সময় পানির মোটর চুরি হয়। ওই চোর মোটর নিয়ে যাওয়ার সময় আরেকজন ছেলে দেখে ফেলায় তখন চোর ছেলেটাকে ভাগ দেবে বলে চুপ করিয়ে দেয়। পরে দুই জনে মিলে এক হাজার টাকা করে ভাগ করে নেয়। তিনি বলেন, শুক্রবার বাড়ির পাশের এক মাদরাসার হুজুর ও আমার এক বড় ভাইকে সে এসব ঘটনা খুলে বলে। নিজের অনুশোচনার কথা জানায়। হুজুরের কাছ থেকে এর পরিত্রাণ জানতে চায়। হুজুর মোটর বিক্রির টাকা ফেরত দিতে বলেন। ভাই তখন টাকাটা নিতে চাননি। হুজুরের পরামর্শে টাকাটা তিনি নেন ও টাকাটা মসজিদে দান করার সিদ্ধান্ত হয়। চোর বাড়ির আশপাশেই থাকেন জানিয়ে তিনি বলেন, সে এখন এই পথে নেই। ভালো হয়ে গেছে। সৎ পথে চলার চেষ্টা করছে।

office@ukantho.com


Photo

মহেশপুরে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড়...

Photo

মহেশপুরে মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা!

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে মাত্র ৩ টাকায় পাওয়া...

Photo

কালীগঞ্জে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে থানা পুলিশের কার্যক্রম জোরদার

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সড়ক-মহাসড়কের...

Photo

প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত