বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জেলা পরিবেশ সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রি বিতরণ

উচ্চকন্ঠ   13-Mar-2026   68

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে দুস্থ, অসহায়, ছিন্নমূল, হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির পক্ষ থেকে এসব খাদ্য সামগী বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে শহরের এইচ এস এস সড়কের ঝিনাইদহ জেলা পরিবেশন সমিতির কার্যালয় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবিব রনক,সহ-সভাপতি খোরশেদ আলম, নজরুল ইসলাম, আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সুশীল সরকার,যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন লিটু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ- সভাপতি এম রবিউল ইসলাম রবি, পরিবেশক সমিতির ধর্ম সম্পাদক আব্দুস সবুর, অর্থসম্পাদক খুরশিদ আলম, উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার শওকত হোসেন হিলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও বিসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন জুলিয়াস, সমিতির দপ্তর সম্পাদক ইমরান হামিদ, কার্যনির্বাহী সদস্য গাউস গোরকি, দাউদ হোসেন খান,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি বিপরীতে চাউল, চিনি, সেমাই ডাউল, আলু, তেল বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা। সেই সঙ্গে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর পাশে আরও সহায়তার হাত বাড়িয়ে দিতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তারা।

office@ukantho.com


Photo

যশোর সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোয়নপত্র সংগ্রহ

একরামুল ইসলাম তুষার: ষশোর সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের...

Photo

কোটচাঁদপুরে সরকারি অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ: চালকের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য...

Photo

তেজগাঁওয়ে বোবা রফিক হত্যা: প্রধান আসামি ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর তেজগাঁওয়ে মোহাম্মদ রফিক ওরফে বোবা রফিক (২০) হত্যাকান্ডের...

Photo

কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত