মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত

উচ্চকন্ঠ   25-Apr-2026   59

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্তিপুর গ্রামে জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ওপর হামলা ও এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। ভুক্তভোগী বিনোদ কুমার খাঁ (৫৫) অভিযোগ করে বলেন, তাঁর ভাই জিতেন কুমার খাঁ ও ভাতিজা মিল্টন কুমার খাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, গত ২৪ এপ্রিল সকাল ৭টার দিকে বিবাদীদের বাড়ির সামনে দেখা হলে পারিবারিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে অভিযুক্তরা লোহার সরঞ্জাম ও কোদাল নিয়ে মারধরের চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর পরদিন ২৫ এপ্রিল সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে অভিযুক্তরা বিনোদের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। এ সময় বিনোদের স্ত্রী সুধা রানী (৪৫) তাদের বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে জিতেন কুমার খাঁ লোহার শাবল দিয়ে সুধা রানীর পায়ে আঘাত করেন। পরে মিল্টন কুমার খাঁ ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম পায়ের গোড়ালির নিচে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার আগে তারা ভবিষ্যতে আরও ক্ষতি করার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।আহত সুধা রানীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

office@ukantho.com


Photo

বিআইডব্লিউটিএ-কর্মীকে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে হত্যা

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে বাংলাদেশ...

Photo

নাটোরে ডিসি বাংলোতে পুঁতে রাখা সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট উদ্ধার

এফএনএস: নাটোর শহরের পুরাতন ডিসি বাংলোর চত্বর থেকে ২০২৪ সালের সংসদ নির্বাচনের...

Photo

কালীগঞ্জ উপজেলা বিএনপি-র ইফতার ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার

এফএনএস: নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত