রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ, বিএনপি নেতাকে শোকজ

উচ্চকন্ঠ   12-May-2025   47

Photo

এফএনএস: সিলেটের কানাইঘাটে আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত রোববার রাত ১২টার দিকে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী সই করা নোটিশটি মামুন রশীদকে পাঠানো হয়। নোটিশে আওয়ামী লীগ নেতাকে মারধরের কথা উল্লেখ করা না হলেও সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। নোটিশে আগামী সাতদিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামুন রশীদকে শোকজ করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তার ব্যাখ্যা পাওয়ার পর গঠনতন্ত্র অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে। নোটিশে বলা হয়, দায়িত্বশীল অবস্থানে থেকেও স¤প্রতি আপনি এমন কিছু কার্যক্রমে জড়িয়েছেন, যা সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি দলের দৃষ্টিগোচর হয়েছে এবং তা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি। আপনার এ ধরনের অবস্থানকে সংগঠনের বিরুদ্ধে কার্যত বিরুদ্ধাচরণ হিসেবে গণ্য করা হচ্ছে। কেন আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১৯ মের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশনা দেওয়া হলো। এর আগে কানাইঘাটে সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয়রা কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমেদকে মারধর করে। একপর্যায়ে তিনি আত্মরক্ষার্থে মসজিদে ঢুকে পড়েন। সেখান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদের বাড়িতে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। গত রোববার রাতে বিএনপি নেতা মামুনুর রশীদ বলেন, ওই চেয়ারম্যান আওয়ামী লীগ সরকারের সময় এলাকার মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। তার ভাই আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিমের সহপাঠী। সেই ক্ষমতার অপব্যবহার করে খুব অত্যাচার করেছেন এলাকায়। তার বিরুদ্ধে বিএনপি নেতাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মামলা রয়েছে।

office@ukantho.com


Photo

দিনাজপুরে জমিতে পড়েছিল নারীর লাশ

এফএনএস:দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বুলি আক্তার (৫০) নামে এক নারীর...

Photo

নাটোরে ভুট্টাক্ষেতে মিললো ৭ বছরের শিশুর ঝলসানো লাশ

এফএনএস: নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামের...

Photo

কালিগঞ্জে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের কালিগঞ্জে আড়ম্বপূর্নভাবে...

Photo

নড়াইলে পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরের ওপর বড়বোনের মৃত্যু, আহত ছোটবোন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে গভীর রাতে পাথর বোঝাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত