রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উচ্চকন্ঠ   22-Jul-2025   75

Photo

এফএনএস: রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন: সাইদুর আহ্বায়ক, জীবন সদস্য সচিব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলায় গঠিত হয়েছে বৈষম্যবিরোধী...

Photo

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২

এফএনএস:খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় শামীম হোসেন (৩৩) নামের...

Photo

ওয়ান-ইলেভেনের সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক

এফএনএস: সাবেক মার্কিন ক‚টনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, ওয়ান ইলেভেনের...

Photo

শৈলকুপায় শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের মনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত