মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২

উচ্চকন্ঠ   23-Aug-2025   52

Photo

এফএনএস:খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় শামীম হোসেন (৩৩) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবারদিবাগত রাত ১২টার দিকে আঠারোমাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ের পেছন দিকে কুপিয়ে তাকে হত্যা করে। শনিবারসকালে পরিবারের সদস্যরা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। পুলিশ দুই জনকে আটক করেছে। জানা গেছে, নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন। তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি। ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিনি আরও জানান, নিহত শামীমের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে আঠারোমাইল এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে তিনি জড়িত বলে জানা গেছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্¦ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক...

Photo

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: মাদারীপুরের শিবচর উপজেলায় পূর্ববিরোধের জেরে রাকিব মাতুব্বর...

Photo

আওয়ামী লীগ সন্ত্রাসী-বর্বর রাজনৈতিক দল: দুদু

এফএনএস:আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও বর্বর রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন...

Photo

ঝিনাইদহে বৃক্ষ মেলায় উপচে পড়া ভিড়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বৃক্ষ মেলায় উপচে পড়া ভিড়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত