শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পলাতক ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

উচ্চকন্ঠ   15-Sep-2025   71

Photo

এফএনএস: বাংলাদেশ পুলিশের কর্মস্থল থেকে পলাতক থাকা ঊর্ধ্বতন সাত কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন বছরে তারা পদক পেয়েছিলেন। পদক প্রত্যহার হওয়া কর্মকর্তাদের মধ্যে-একজন পুলিশের উপমহাপরিদর্শক, চার জন পুলিশ সুপার, দুজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন পরিদর্শক। তারা হলেন-রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌপুলিশে সংযুক্ত); রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের মো. নাজমুল ইসলাম, সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস, র‍্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও এপিবিএন-১৩ কর্মরত পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব তৌছিফ আহমদ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ইতোমধ্যে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজ কর্মস্থল থেকে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এমন সাত জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো। প্রজ্ঞাপনে পদক প্রত্যাহার হওয়া এই পুলিশ সদস্যদের পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এর আগে পদক সংক্রান্ত যাবতীয় অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিএনপির ফিরোজ সমর্থিত দুই গ্রæপের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একই গ্রæপের মধ্যে...

Photo

নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার

এফএনএস: নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত...

Photo

হারানো বিজ্ঞপ্তি

আমি রিমা খাতুন (২৭),পিতা -রওশন আলী, মাতা -রাবেয়া বেগম, জাতীয় পরিচয় পত্র...

Photo

ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সারাদেশে আইনশৃঙ্খলার অবণতি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত