সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

উচ্চকন্ঠ   15-Jun-2026   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে এক সপ্তাহ পরিস্থিতি স্বাভাবিক থাকার পর শনিবার গভীর রাতে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবির যৌথ প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবি জানায়, গত এক মাস ধরে মহেশপুর সীমান্তে পুশইন আতঙ্ক চললেও গত সাত দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শনিবার রাতে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের কড়া অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যার্থ হয়। এরপর থেকে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানায় তারা।
এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, গত কয়েক দিনে মহেশপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। সোমবার (১৫জুন) দুপুর পর্যন্ত মহেশপুর সীমান্তে কোনো অনুপ্রবেশের (পুশইন) ঘটনা ঘটেনি।

office@ukantho.com


Photo

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে পূর্ববর্তী সরকার বিভেদ সৃষ্টির পায়তারা করেছিল: হামিদুল ইসলাম হামিদ

নিজস্ব প্রতিবেদক: হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ।...

Photo

মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি

এফএনএস: কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত...

Photo

কুয়েটের হামলায় কেন্দ্র থেকে মনিটরিং করেছে হাসনাত আবদুল্লাহ: ছাত্রদল

এফএনএস: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) হামলায় নেতৃত্ব...

Photo

কালীগঞ্জে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ শুরু

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত