সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুকুরের ছবি দিয়ে ঈদের কার্টুন প্রকাশঃ প্রথম আলোর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

উচ্চকন্ঠ   10-Jul-2025   60

Photo

এফএনএস: কুকুরের ছবি দিয়ে ঈদ মোবারক নামক একটি কার্টুনে প্রকাশের মাধ্যমে ধর্মীয় অনুভ‚তিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৮ এপ্রিল একই আদালতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আদেশের জন্য ৪ মে দিন ধার্য করেন। পরবর্তীতে আদেশের তারিখ পিছিয়ে বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। মামলার আবেদনে অভিযোগ করা হয়, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ২য়, ৩য় এবং ৪র্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। যা কুকুরের ছবি সম্বলিত। ওই ব্যাঙ্গাত্মক কার্টুন ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। প্রথম আলোর মত একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মত একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করে নাই। একটি কুকুরের ললুপ হাস্যরসাত্মক কার্টুনের সাথে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভ‚তিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। এই কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদ-উল-ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে তাদের দৈনিক প্রথম আলো পত্রিকায় চিত্রায়িত ব্যাঙ্গাত্মক কার্টুন চিত্রের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈদের মত পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছে। যার মাধ্যমে তারা ২৯৫/২৯৫(এ) ধারায় অপরাধ করেছেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ছবিতে জুতার মালা এডিট করে ফেসবুকে আপলোড, থানায় জিডি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুকে ব্যক্তিগত...

Photo

কালীগঞ্জে সাময়িক বহিস্কৃত ও হত্যা মামলার আসামিকে পাশে বসিয়ে সমাবেশ করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বহুল আলোচিত...

Photo

ঝিনাইদহে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহার পরলোক গমন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা...

Photo

দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

এফএনএস: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত