বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি: আওয়ামী দোসরদের খায়েশ পূরণ হলো না

উচ্চকন্ঠ   25-Jun-2025   46

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির কথিত নির্বাচনে আওয়ামী দোসরদের বিনা প্রতিদ্বw›Øতায় নির্বাচিত হওয়ার খায়েশ পূরণ হলো না। ২৫ জুন বুধবার বিকেলে উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম স্বক্ষরিত এক নোটিশে নির্বাচন স্থগিতের এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এ নিয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচন স্থগিত করা হলো।
জানা যায়, বিগত পতিত সরকারের এমপি আনোয়ারুল আজিম আনার কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত করলেও সেখানে তার দলীয় নেতাকর্মী ও আজ্ঞাবহদের সদস্য এবং নিজেকে সভাপতি বানিয়ে একটি পরিচালনা কমিটি গঠন করেন। সমিতি পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র রচনা করলেও সেখানে বিভিন্ন অগণতান্ত্রিক ধারা সংযুক্ত করে ভিন্নমতের মানুষের সাধারণ সদস্য হওয়ার পথ রুদ্ধ করেন। ফলে বর্তমানে এ সমিতির কথিত নির্বাচনে ৪৩ জন ভোটারের মধ্যে ৪০ জনই আওয়ামী নেতা-কর্মী ও তাদের দোসর। অন্য ১০ জন আখচাষী কল্যাণ সমিতির সদস্য। এ নিয়ে ধাববাহিকভাবে উচ্চকন্ঠ নিউজে সংবাদ প্রকাশিত হয়ে এসেছে। ইতিমধ্যে এ সমিতির বেশ কিছু সদস্য কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন স্থগিত করে পূনঃসাধারণ সভা আহ্বান, গঠনতন্ত্রের বিভিন্ন ধারা সমূহ সংশোধন পূর্বক গঠনতন্ত্রের গণতন্ত্রায়ন ও সাধারণ সদস্য অন্তর্ভূক্ত করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করা হয়েছে। ফলে উপজেলা আইন-শৃংখলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

office@ukantho.com


Photo

মারামারির ঘটনায় দায়ী করা বিভ্রান্তিমূলক: ছাত্রদল

এফএনএস: ঢাকায় নর্থসাউথ ইউনিভার্সিটির সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

Photo

স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, আটক ৪

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়িতে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে...

Photo

কালীগঞ্জে বিশ্বমানের হাসপাতাল নির্মানের দাবিতে সংবাদ সম্মেলন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আমাদের জমি আছে, যোগাযোগ ব্যবস্থাও উন্নত।...

Photo

বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

এফএনএস: শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত