মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সিরাজগঞ্জে কবর থেকে ৭ কঙ্কাল চুরি

উচ্চকন্ঠ   23-Aug-2025   62

Photo

এফএনএস: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কবরস্থান থেকে রাতের অন্ধকারে সাতটি কঙ্কাল চুরি হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার কয়রা ইউনিয়নের নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা যৌথ কবরস্থানে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরে মুসল্লিরা কবর জিয়ারতে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে উল্লাপাড়া থানা পুলিশ। স্থানীয়রা জানান, নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা গ্রামবাসীর যৌথ কবরস্থানটিতে প্রতি শুক্রবার ফজরের নামাজের পরে মুসল্লিরা জিয়ারত করতে যান। শুক্রবার ভোরে জিয়ারতের সময় তারা একাধারে সাতটি কবরে মাটি খোঁড়া দেখতে পান। পরে খোঁড়া কবরগুলোতে উঁকি দিয়ে দেখা যায়, ভেতরে কোনো কঙ্কাল নেই। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কঙ্কালগুলো কেউ নিয়ে গেছে নাকি চুরি হয়েছে, বিষয়টি এখনও নিশ্চিত নয়। অনুসন্ধান করে দেখা হচ্ছে, এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে যাত্রীবাহি পরিবহনের বক্সে ছাগী বহন: জরিমানা ৫০ হাজার টাকা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পশুর প্রতি নিষ্ঠুর...

Photo

সরকারকে জিম্মি করলে পরিণাম ভালো হবে না: হাসনাতের হুঁশিয়ারি

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

Photo

চট্টগ্রামে আ. লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলাসহ সন্ত্রাসবিরোধী...

Photo

শাওন-সাবাকে ছেড়ে দিলো ডিবি

এফএনএস: অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত