মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি

উচ্চকন্ঠ   28-Apr-2025   45

Photo

এফএনএস: নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারা হয়েছে। রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় তাকে বেধড়ক কিলঘুষি মারেন কয়েকজন ব্যক্তি। সোমবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে শুনানি শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। মারধরের সময় হামলাকারীদের বাধা না দিয়ে আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকে পুলিশ। কিছুক্ষণ দৌড়ে দ্রুত তাকে প্রিজনভ্যানে তুলে দেয়। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র হাফেজ সোলায়মান হত্যা মামলায় আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম বলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সোলায়মান হত্যা মামলায় সিআইডি সাত দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজলাস থেকে বের করার সময় কিলঘুষি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তাকে কেউ কিলঘুষি মারেনি। তবে কিছু আইনজীবী হুজুগে জোয়ার তুলেছিলেন। শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে। নিহত মো. সোলায়মান (১৯) মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র ছিলেন। গত ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোলায়মান ডান পায়ে গুলিবিদ্ধ হন। ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২২ আগস্ট সোলায়মানের ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ ৫১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়। এ মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সোমবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়।

office@ukantho.com


Photo

জামায়াত এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ: রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ...

Photo

বিএনপি কিংবা অন্য কোনো দলের সঙ্গে জোট গঠনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি: রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

Photo

ঝিনাইদহে গৃহবধুকে মারধর করে বিবস্ত্র করার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এক গৃহবধূকে মারধর করে বিবস্ত্র...

Photo

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট

এফএনএস:গাজীপুরের কালিয়াকৈরে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত