বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের জেনারেলের ঘটনায় মিশনের ব্যাখ্যা

উচ্চকন্ঠ   27-Aug-2025   54

Photo

এফএনএস: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে গত রোববার বাংলাদেশ কনস্যুলেটের জেনারেল, নিউইয়র্কে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, বাংলাদেশি শিক্ষার্থীসহ বাংলাদেশ কমিউনিটির প্রায় দেড় শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কনস্যুলেটের জেনারেলের অনুরোধের প্রেক্ষিতে অনুষ্ঠানের আগে নিউইয়র্ক সিটি পুলিশ কন্স্যুলেটের আশেপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে। বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলে আয়োজিত মতবিনিময় সভাটি পন্ড করার জন্য এবং প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার মনোভাব নিয়ে বিকাল ৫টা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ কনস্যুলেটের জেনারেলের সামনে অবস্থান নেয়। তারা বাংলাদেশ সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দেন এবং অশ্লীল-অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা অনুষ্ঠানে আসা আমন্ত্রিত অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেন। এসময় অতিথিদের উদ্দেশে ডিম নিক্ষেপ করে এবং বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলের প্রবেশ পথের পার্শ্ববর্তী অন্য একটি অফিসের কাঁচের দরজায় আঘাত করে। পুলিশ দুষ্কৃতিকারীদের এই ধরনের ধ্বংসাত্মক কাজে বাধা দেয় এবং কয়েকজনকে আটক করে। এ ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে এরমধ্যে পুলিশের সংগ্রহ করেছে এবং তারা এই ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে। আওয়ামী লীগের দলীয় পতাকাসহ কন্স্যুলেট জেনারেলের চারপাশে মধ্যরাত পর্যন্ত অবস্থান করে। তবে পুরো সময় নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। উল্লেখ্য, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধান অতিথি যথাসময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান। প্রাণবন্ত মতবিনিময়, আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় এবং রাতের খাবার শেষে প্রধান অতিথি কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যতিরেকে গন্তব্যে পৌঁছান। প্রধান অতিথি যাওয়ার পরে পুলিশ অনুষ্ঠানস্থল ত্যাগ করে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দফতরের স্থানীয় অফিসে চিঠি দিয়েছে বাংলাদেশ কনস্যুলেটের। প্রধান অতিথি অনুষ্ঠানে আসা-যাওয়ার সময় দুষ্কৃতিকারীদের সঙ্গে উপদেষ্টা কোনও ধরনের সাক্ষাৎ বা দূরতম কোনও সংযোগ ঘটেনি। তথ্য উপদেষ্টাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানাবিধ অপতথ্য এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই ধরনের মিথ্যে তথ্য এবং প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল, স্থানীয় সকল নির্বাচনে সক্রিয় থাকার ঘোষণা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের...

Photo

ফিলিস্তিনে গণহত্যা: ঝিনাইদহে ইসরাইলি পণ্য বয়কটের ডাক ছাত্রদলের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ফিলিস্তিনের গাজায় দখলদার...

Photo

বাসা থেকে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ...

Photo

৪০ রোহিঙ্গাকে আন্দামান সাগরে ফেলে দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

এফএনএস: ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত