বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা, হামলায় গর্ভপাত

উচ্চকন্ঠ   13-Dec-2025   99

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। হামলার ফলে ওই নারীর চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. ইয়ামিন বিশ্বাস ঝিনাইদহ সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে রুবেল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে প্রধান আসামি এবং আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির উঠানে টিউবওয়েলের কাছে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা অন্তঃসত্ত্বা নারীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় চিৎকার দিলে তাঁকে মারধর করা এবং তলপেটে লাথি মারা হয়। পরে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর গর্ভের চার মাসের সন্তান নষ্ট হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানায়, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতি মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ নারী গ্রেপ্তার

এফএনএস: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে অস্ত্র ও গুলিসহ...

Photo

ঝিনাইদহে পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে...

Photo

আ’লীগ নেতা শামিমকে ঝিনাইদহের শৈলকুপা থেকে অপহরণ করে ফরিদপুরে ফেলে গেল সন্ত্রাসীরা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা থেকে গোয়েন্দা (ডিবি)...

Photo

শৈলকুপায় বাড়ি থেকে তুলে নিয়ে মাদক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়: ২ এসআই ক্লোজড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় এক যুবককে বাড়ি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত