রবিবার | ৩১ মে ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নেত্রকোণায় ইউএনওকে ‘শাসানোর’ ঘটনায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত

উচ্চকন্ঠ   18-Jan-2026   48

Photo

এফএনএস: ভ্রাম্যমাণ আদালত চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ‘শাসানোর’ ঘটনায় নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলাধীন লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়াকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তিনি কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকও। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলাধীন লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভ‚ইয়া জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি, আদালত চলাকালীন আদালতের প্রতি বিরূপ মন্তব্য এবং আদালত অবমাননা করেছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভ‚মি) এর উপস্থিতিতে চলমান মোবাইল কোর্টে বাধা প্রদান ও অসম্মান করে তিনি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ করেছেন। এসব অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, মো. সাইদুর রহমান ভ‚ইয়ার সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। গণমাধ্যমের খবর অনুযায়ী, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছিলেন চেয়ারম্যানের ভাই মো. পারভেজসহ কয়েকজন। এই খবরে উপজেলা প্রশাসন গত শনিবার বিকেলে ওই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত পারভেজকে আটক ও অর্থদন্ড করা হয়। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান এলে তাদের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এসময় ইউপি চেয়ারম্যানকে বলতে শোনা যায় ‘আপনি কেন মোবাইলে কোর্টে আসলেন। কার কাছে জিজ্ঞেস করে আসছেন।’

office@ukantho.com


Photo

মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি: আখতার

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,...

Photo

সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

এফএনএস: রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব...

Photo

কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর...

Photo

কালীগঞ্জে হাসপাতালে নিরাপদ পানি সরবরাহ স্কীম হস্তান্তর ও জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত