রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে হোটেল থেকে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, রক্তাক্ত স্ত্রী

উচ্চকন্ঠ   10-Aug-2026   17

Photo

এফএনএস: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩২) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কক্ষের দরজার পাশে তার স্ত্রী তাহমিনা আক্তারকে (২৪) রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও তাদের ১০ মাস বয়সী একটি সন্তানকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের হোটেল রিলেক্স জোনের ১০৪ নম্বর কক্ষ থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের রাঙ্গামাটি পুলিশ লাইনে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী তাহমিনা আক্তার উপজেলার হাজীশ্বরাই এলাকার বাসিন্দা। হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আমিনুল ইসলাম ও তার স্ত্রী গত রোববার দুপুর ২টার দিকে হোটেলে আসেন এবং ১০৪ নম্বর কক্ষ ভাড়া নেন। পরের দিন গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় দায়িত্বরত ম্যানেজার বারবার ডাকার পরও কোনো সাড়াশব্দ পাননি। দীর্ঘক্ষণ পর ভেতর থেকে রক্তাক্ত স্ত্রী দরজা খুলে দেন। তখন খাটের পাশে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীকে দেখতে পাওয়া যায়। হোটেল ম্যানেজার সোহান বলেন, তারা গত রোববার দুপুরে ভাড়া নেওয়ার পর বিকেলে ও রাতে দুবার বের হন। রাতে আমি আমার রুমে শুয়ে পড়ি, এরপর কোনো ধরনের শব্দ শুনিনি। সকালে অনেক ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে সবাইকে জানাই। মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী বলেন, সকালে খবর পেয়ে পুলিশ হোটেলে আসে। পরে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ পাওয়া যায়। গত রোববার দুপুরে তারা হোটেল রিলেক্স জোনে ১০৪ নম্বর কক্ষটি ভাড়া নেন। মরদেহের সুরতহাল করে পোস্টমর্টেমের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তা রাঙ্গামাটি পুলিশ লাইনের এএসআই পদে কর্মরত ছিলেন।

office@ukantho.com


Photo

রাস্তায় পড়ে থাকা ৫০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন এসআই

এফএনএস: রাজধানীর শাহজাহানপুরে রাস্তায় পড়ে থাকা ৫০ হাজার টাকার বেশি...

Photo

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে...

Photo

ঝিনাইদহে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে সুস্বাস্থ্যের জন্য...

Photo

আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জন গ্রেপ্তার

এফএনএস: ঢাকার সাভারের আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পিকনিকের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত