রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

অসুস্থ বিএনপি নেতা মাহাবুবার রহমানের বাসায় হামিদ, এ যেন দুই ভাইয়ের মিলন মেলা

উচ্চকন্ঠ   31-Oct-2025   100

Photo

নিজস্ব প্রতিবেদক: ও বৌমা! ও বৌমা! দেখে যাও আমার ছোট ভাই হামিদ আমাকে দেখতে এসেছে। দেখ আমার অসুখ ভালো হয়ে গেছে। স্নেহময়ী বৌমাকে উদ্দেশ্য করে এমনই অভিব্যাক্তি প্রকাশ করলেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মাহাবুবার রহমান। গত ৩০ অক্টোবর দুপুরে উপাজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বার্ধক্য জনিত নানারোগে আক্রান্ত বর্ষিয়ান এ নেতাকে তার বাসভবনে দেখতে যান। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাকে কাছে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময়ে জননেতা হামিদ তার গায়ে মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় মাহাবুবার রহমান জননেনতা হামিদের সাথে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অনেক ঘটনাবহুল ঘটনার স্মৃতিচারণ করতে থাকেন। দেখে মনে হয়েছে এ যেন বড় ভাই ছোট ভাইয়ের এক মিলন মেলা। এসময় জননেতা হামিদুল ইসলাম হামিদের চোখ অশ্রুসজল হয়ে ওঠে। এসময় জননেতা মাহাবুবার রহমান অসুস্থ অবস্থায় থাকলেও তার মন প্রাণ যেন আনন্দময় হয়ে ওঠে। জননেতা হামিদ অশ্রুসজল নয়নে নেতার বাড়ি থেকে বেড়িয়ে আসার সময় বারবার ফিরে তাকান বর্ষিয়ান নেতা মাহাবুবার রহমানের দিকে। দোয়া চান কালীগঞ্জবাসীর কাছে। সকলের প্রিয় বিএনপি নেতাকর্মীদের আস্থার ঠিকানা মাহাবুব ভাই যেন আরো কিছুদিন জনগণের খেদমত করে যেতে পারেন।

office@ukantho.com


Photo

নড়াইলের দুটি আসনে নয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-১ আসনে ১৫ জন প্রার্থীর...

Photo

পুলিশের ছেলেকে গুলি করে হত্যায় ৩ পুলিশ কর্মকর্তা রিমান্ডে

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার...

Photo

৪৬ বিসিএসের লিখিত এবং ৪৭ বিসিএসের প্রিলি পরীক্ষার নতুন সূচি

এফএনএস: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা এবং ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি...

Photo

যশোরে ট্রাকের ধাক্কায় গৃহবধুর পা বিচ্ছিন্ন, স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

আজিমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: যশোরের সতীঘাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত