প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উচ্চকন্ঠ 02-May-2026 66
হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শনিবার (২ মে) রাত ৮টার দিকে ১০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর বিশ্বাস (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত জাহাঙ্গীর বিশ্বাস উপজেলার আড়পাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর বিশ্বাসকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জাহাঙ্গীর বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
office@ukantho.com