শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সবার ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না -নড়াইলে দায়িত্বশীল সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি মো. আতিকুর রহমান

উচ্চকন্ঠ   10-Jul-2026   51

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার আয়োজনে ‘দায়িত্বশীল সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন উন্নয়নে শ্রমিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু আমরা সব সময় দেখি, সবার ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। শ্রমিকের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আকিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক মো. আখতারুজ্জামান এবং সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক মাওলানা মশিউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ মিরাজুল ইসলাম।
সম্মেলনে বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি এবং শ্রমিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন উন্নীতকরণ প্রকল্প, জমি ভবনের ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন

শিপলু জামান, কালীগঞ্জ সংবাদদাতা: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ...

Photo

নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

এফএনএস: নিখোঁজের পাঁচদিন পর জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ...

Photo

জামালপুরে অটোরিকশাচালককে মারধর করায় বিএনপি নেতার পদ স্থগিত

এফএনএস: জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে মারধর করার অভিযোগে...

Photo

চুরির অপবাদে দুই যুবককে রাতভর নির্যাতন

এফএনএস: নেত্রকোনার মদন উপজেলায় গরু চুরির অপবাদ দিয়ে দিলুয়ার (৩৫) ও মোজাহিদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত