সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

উচ্চকন্ঠ   26-Sep-2025   52

Photo

এফএনএস: নিখোঁজের পাঁচদিন পর জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আIহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তুরাগ থানার এসআই সাদিক রহমান জানান, খবর পেয়ে আমরা পূর্বাচল জামে মসজিদ থেকে মামুনুর রশীদকে উদ্ধার করি। পরে তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রীর হাসপাতালে নেওয়া হয়। ইতিমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এদিকে শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নিখোঁজ মামুনুর রশীদের সন্ধান দাবিতে মানববন্ধন করেন তার স্বজনরা। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামুনুর রশীদকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহŸান জানান। মানববন্ধনে মামুনের স্ত্রী খাদিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, পাঁচদিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। সরকার কী পারছে না তাকে ফিরিয়ে দিতে? আমার সন্তান সারাক্ষণ বাবার খোঁজ করে। ওকে আমি কীভাবে বুঝাবো? তিনি নিরাপদে স্বামীকে ফেরানোর জন্য প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেছিলেন।

office@ukantho.com


Photo

ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে নড়াইলে সভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি : ছাত্র জনতার গণঅভ্যুত্থান...

Photo

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

এফএনএস: বগুড়ার কাহালুতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার...

Photo

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের টার্গেট করে প্রতারণা, গেজেট ও ভাতার প্রলোভনে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ,...

Photo

১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

এফএনএস: আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত