মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নিখোঁজের তিনদিন পর পদ্মা নদীতে মিললো কিশোরের মরদেহ

উচ্চকন্ঠ   23-Mar-2025   46

Photo

এফএনএস: রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের তিনদিন পর নিরব শেখ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের পদ্মা নদীর কোল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিরব শেখ একই ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের জিয়ারুল শেখের ছেলে। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাধবপুর বাজারে যান নিরব। রাত হয়ে গেলে বাড়িতে না ফেরায় খোঁজ করতে থাকেন স্বজনরা। পরের দিন খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট দেন। এর কিছু সময় পর নিরবের বাবার কাছে অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে নিরবকে হত্যা করা হবে। টাকা নিয়ে পাংশার একটি ব্রিজের কাছে যেতে বলে ফোন কেটে দেয়। এরপর থেকে ওই নম্বরটি বন্ধ। পরে কালুখালি থানায় সাধারণ ডায়েরি করেন নিরবের বাবা। আজ সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

office@ukantho.com


Photo

আমাদেরকে দায়িত্ব পালন করতে না দিলে সমাজটাই শেষ হয়ে যাবে: আইজিপি

এফএনএস: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটি...

Photo

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

এফএনএস: কক্সবাজারের মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে এক যুবককে গুলি...

Photo

নড়াইলে বৃদ্ধ ভ্যানচালককে রক্ষা করতে গিয়ে হামলার শিকার ছাত্রশিবির নেতা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়ায় সন্ত্রাসীদের...

Photo

সাংবাদিককে কুপিয়ে জখম, হাতের রগ-কবজি বিচ্ছিন্ন

এফএনএস: বাংলাভিশন টেলিভিশনের পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রতিনিধি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত