বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট, পুলিশ বলছে সাজানো নাটক

উচ্চকন্ঠ   25-Oct-2026   18

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। গেল রাত ৩ টার দিকে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ৩ টার দিকে ওই গ্রামের সৌদি প্রবাসী বাধন মোল্লা বাড়িতে প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত। তারা জানালা দিয়ে প্রথমে বাধনের পিতা মাসুম মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে দরজা খুলতে বরে। দরজা খুললে পরে তাকে খুটির সাথে বেঁধে ঘর থেকে নগদ ৫ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা এসে তাকে খুটির সাথে বাধা অবস্থায় দেখে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ডাকাতির ঘটনাটি একটু সন্দেহ আছে। কারণ মাসুম মোল্লার কাছে অনেকে টাকা পাবে। এই জন্য সে নাটক সাজিয়ে ডাকাতি বলার চেস্টা করছে বলে সন্দেহ করছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

office@ukantho.com


Photo

নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এফএনএস: বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির...

Photo

ইউনূস-তারেক বৈঠকে ‘কালো মেঘ’ দূর হবে: জাহিদ

এফএনএস: লন্ডন সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ...

Photo

কালিগঞ্জে নতুন জাতের ধান উদ্ভাবন, বাম্পার ফলনের সম্ভাবনা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর...

Photo

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

এফএনএস: গাজীপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ডভ্যান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত