মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ইউনূস-তারেক বৈঠকে ‘কালো মেঘ’ দূর হবে: জাহিদ

উচ্চকন্ঠ   12-Jun-2025   53

Photo

এফএনএস: লন্ডন সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে আগামী দিনে একটি ‘রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে’ বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবারের এই বৈঠককে সামনে রেখে আগের দিন গতকাল বৃহস্পতিবার জাহিদ হোসেন বলেন, “আগামীকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি সাক্ষাৎকার রয়েছে। আমরা সবাই আশাবাদী, গণতন্ত্র নিয়ে একটু যে ধোঁয়াশা, একটু যে শঙ্কা তৈরি হয়েছে, নির্বাচন নিয়ে একটু যে ভুল বোঝাবুঝি রয়েছে, সেসব লক্ষ্যকে সামনে রেখে আলোচনায় আগামী দিনে একটি রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে। “কালো মেঘ দূর হয়ে যাবে। জনগণ দ্রুততম সময়ের মধ্যে তাদের অধিকার ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।” দুপুরে গাজীপুরের শ্রীপুরে জুলাই-অগাস্ট ছাত্র আন্দোলনের সময় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। এ সময় বিএনপি নেতা আরও বলেন, “অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শেষ লগ্নে আপনাদের পাশে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন।” অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এবং স্থানীয় নেতা বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. মাজহারুল আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে কারাগারে নিহত ছয়জন এবং আহত হওয়া ছয়জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পরে জাহিদ হোসেন স্থানীয় কাওরাইদ বাজারে কে এন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন।

office@ukantho.com


Photo

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায়: আইজিপি

এফএনএস: পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন...

Photo

কালীগঞ্জে কমরেড আব্দুস সালামের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক...

Photo

মহেশপুর সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকা মুল্যের স্বর্ণের বার উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: কুমিল্লাপাড়া বিওপির একটি...

Photo

জামালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু

এফএনএস: জামালপুরের মেলান্দহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত