সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচনি হলফনামায় নাহিদ ইসলামের পেশা শিক্ষকতা দেখানো হয়নি: এনসিপি

উচ্চকন্ঠ   02-Jan-2026   20

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আয়কর রিটার্ন কিংবা নির্বাচনি হলফনামার কোথাও তার পেশা শিক্ষকতা দেখানো হয়নি বলে জানিয়েছে দলটি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদকে স্পষ্টতই অপতথ্য হিসেবে আখ্যায়িত করা হয়। গত বৃহস্পতিবার মধ্যরাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব তামীম আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনি হলফনামার ৪ নম্বর কলামে স্পষ্টত নাহিদের বর্তমান পেশা হিসেবে পরামর্শক এবং পূর্বতন পেশা হিসেবে বাংলাদেশ সরকারের উপদেষ্টা পদ উল্লেখ করা আছে। আর হলফনামায় নাহিদের ৩২ লাখ টাকার মোট সম্পত্তি নিয়েও কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ দলটির। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাহিদ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে উপদেষ্টা থেকে পদত্যাগ করার সময় তার সোনালী ব্যাংকের একটিমাত্র একাউন্টে ১০ হাজার ৬৯৮ টাকা জমা ছিল বলে পাবলিক পোস্টে জানিয়েছিলেন। হলফনামার তথ্য অনুযায়ী, সে একই একাউন্টে তার বর্তমান জমার পরিমাণ ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা ৫৭ পয়সা। সোনালী ব্যাংকের এই একটি মাত্র অ্যাকাউন্ট এবং নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য ২৮ ডিসেম্বরে সিটি ব্যাংকে খোলা একাউন্টটি ছাড়া বর্তমানে নাহিদ ইসলামের আর কোনও ব্যাংক অ্যাকাউন্ট নেই। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অন্তবর্তী সরকারের উপদেষ্টা পদে থাকাকালীন বেতন-ভাতা থেকে নাহিদ ইসলামের মোট আয় ছিল ১১ লাখ ৩৬ হাজার ৭৯ টাকা। সাত মাস উপদেষ্টা পদে থেকে গড়ে মাসিক ১ লাখ ৬৫ হাজার টাকা হিসেবে তিনি এই অর্থ আয় করেন। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে মাসিক এক লাখ টাকা সম্মানিতে কাজ শুরু করেন। সে হিসেবে গত অর্থ বছরে উপদেষ্টা পদে থেকে এবং পরামর্শক পেশার আয় থেকে মোট ১৬ লাখ টাকা আয় করেন এবং ২০২৪-২৫ আয়বর্ষে তার আয়ের ওপর সর্বমোট ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা আয়কর পরিশোধ করেন। এসব তথ্য তার আয়কর রিটার্নে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। তারই পরিপ্রেক্ষিতে হলফনাফায় নাহিদ ইসলামের বার্ষিক আয়ের পরিমাণ ১৬ লাখ টাকা উল্লেখ করা হয়। হলফনামায় নাহিদ ইসলামের বর্তমান সম্পত্তির পরিমাণ উল্লেখ করা ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা; যা তার উপদেষ্টা এবং পরামর্শক পদে থেকে আয়, হাতে থাকা নগদ অর্থ, ইতোপূর্বে করা সেভিংস, বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়েতে আত্মীয় স্বজন থেকে প্রাপ্ত আর্থিক এবং স্বর্ণালঙ্কাকারের উপহারের বর্তমান বাজার মূল্যের সমষ্টি। আয়কর রিটার্ন কিংবা নির্বাচনি হলফনামার কোথাও নাহিদ ইসলামের পেশা শিক্ষকতা দেখানো হয়নি।

office@ukantho.com


Photo

আমাদের নতুন সংবিধান লাগবে: জামায়াতের সমাবেশে সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

মোবারকগঞ্জ সুগার মিলে কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার...

Photo

১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রিকশাচালক গ্রেপ্তার

এফএনএস: রাজশাহীতে এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সাড়ে ১০ লাখ...

Photo

ক্যাশে টাকা কম তাই সাথে কিছু ঔষধও নিয়ে এসেছি: ফার্মেসী মালিককে ফোনে জানালো চোর

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: প্রতিদিনই তো প্রায় দুই/তিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত