বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

উচ্চকন্ঠ   04-Sep-2025   55

Photo

এফএনএস: রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাত জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা-পুলিশ। গত বুধবার রাত ৯টার তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মো. দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ (৩৫), মো. কামাল হাওলাদার (৩৫), আব্দুর রহমান হাওলাদার (৩৭), মো. মেহেদী হাসান ওরফে হাসান (৩৮), মো. বাবুল হাওলাদার (৩৮), মো. রমিজ তালুকদার (৩৫) ও জান্নাতুল ফেরদৌস (২২)। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, দুইটি ডিবি জ্যাকেট, দুইটি ওয়াকিটকি, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দুইটি হ্যান্ডকাফ, দুইটি খেলনা পিস্তল, দুইটি পকেট রাউটার, ছয়টি এন্ড্রয়েড ফোন, ছয়টি বাটন মোবাইল, একটি এক্সপেন্ডেবল লাঠি ও একটি লেজার লাইট উদ্ধার করা হয়। ডিসি) মো. মাসুদ আলম জানান, গত বুধবার রাত ৯টার দিকে শাহবাগ থানার গুলিস্তান গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ডের সামনে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাত জন হাতেনাতে ধরা পড়ে। তবে চার-পাঁচ জন কৌশলে পালিয়ে যায়। শাহবাগ থানার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এই দলটি স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারীদের টার্গেট করতো। পরে ডিবি পরিচয়ে তাদের কাছ থেকে অর্থ ও স্বর্ণ ছিনিয়ে নিতো। ডিসি মাসুদ আলম বলেন, তদন্তে জানা গেছে, দ্বীন ইসলামের নামে ১০টি, আব্দুর রহমানের নামে তিনটি, মেহেদী হাসানের নামে চারটি, বাবুল হাওলাদারের নামে দুইটি এবং রমিজ তালুকদারের নামে চারটি ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ছায়াযুক্ত স্থানে...

Photo

সিরাজগঞ্জে ট্রাকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদন্ড

এফএনএস: সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে মো....

Photo

মহেশপুরের নাটিমা ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১৭১ নারীর মাঝে চাল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১০ নম্বর...

Photo

ঝিনাইদহে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত