শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত

উচ্চকন্ঠ   12-Jan-2026   55

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল হাসান আজাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মোটরসাইকেল আরোহী।
রোববার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে হিদের গাড়ি মাঠ সংলগ্ন বরফকলের সামনে উপজেলার নাটিমা-মহেশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসান আজাদ মহেশপুর উপজেলার নাটিমা বগাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে আজাদ হোসেন নাটিমা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হিদের গাড়ি মাঠ সংলগ্ন বরফকলের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাকিবুল হাসান আজাদ নিহত হন।
পরে স্থানীয়রা মহেশপুর ফায়ার সার্ভিস ও থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনার পর। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মেডিকেল কলেজ, রেললাইন ও পদ্মা সেতুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ, কৃষি...

Photo

ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: যশোর অঞ্চলে টেকসই কৃষি স¤প্রসারণ...

Photo

ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান বই এর মোড়ক উন্মোচন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান...

Photo

কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: নাহিদ

এফএনএস: ১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত