বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে দেড় হাজার কৃষক পেল বিনামূল্যের কৃষি প্রণোদনা

উচ্চকন্ঠ   12-Apr-2025   43

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় দেড় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান ও পাট বীজসহ সারায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার এক হাজার কৃষককে রোপা আউস ধান চাষের জন্য বিনামূল্যে জনপ্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উপসি ধান বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এবং ৪ শত কৃষককে মাথাপিছু এক কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার সহায়তা দেওয়া হয়।
ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এসব প্রণোদণা দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অফিসার মাহাবুব আলম রনির সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খায়রুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এমদাদুল হক, গনমাধ্যমকর্মী জামির হোসেন ও মিশন আলী প্রমুখ।

office@ukantho.com


Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের ৩১ দফা প্রচারে গণসংযোগ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

আন্দোলন-সমাবেশের উসকানিদাতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে যাতে সাধারণ মানুষ ঈদ উদযাপন...

Photo

ঝিনাইদহে রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় একটি মাদরাসায়...

Photo

চুয়াডাঙ্গায় এক যুবককে গলা কেটে হত্যা

এফএনএস: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের সোহেল রানা (২৫) নামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত