রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সীমান্তবর্তী ২০০ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

উচ্চকন্ঠ   27-Nov-2025   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী অসহায় দুস্থ ২০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন "সীমান্ত মানবকল্যাণ সংস্থা"র উদ্যোগে এসব শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) মহেশপুর উপজেলার সীমান্তবর্তী পেপুলবাড়িয়া গ্রামে এ আয়োজন করা হয়।
সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল কাদের।
সংস্থাটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ও নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, মহেশপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
এসময় সীমান্তবর্তী শ্যামকুড় ইউনিয়নের ১২টি গ্রামের অন্তত ২ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল কাদের বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষ অবহেলিত। এরকম প্রান্তিক অঞ্চলে মানুষের জন্য সংস্থাটি সেবামূলক কাজ করে যাচ্ছে। সরকারি ভাবে আমরাও নানা উদ্যোগ নিয়েছি। সীমান্ত মানব কল্যাণ সংস্থা সীমান্তবর্তী এলাকার অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা, শিক্ষা ও অন্যান্য সেবামূলক কাজ চালিয়ে যাবে বলে আমরা আশাবাদী।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে...

Photo

নারায়ণগঞ্জে যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

এফএনএস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালপাড় থেকে রতন নামে এক যুবককে গলা...

Photo

ঝিনাইদহ সীমান্তে তিন মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর...

Photo

ভারতীয় নিম্নমানের বীজে সর্ব/স্বান্ত ঝিনাইদহের শত শত প্রান্তিক চাষি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত