কৃষি
কালিগঞ্জে নতুন জাতের ধান উদ্ভাবন, বাম্পার ফলনের সম্ভাবনা
উচ্চকন্ঠ 29-Apr-2025 59
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের হাজারীলাল দত্তের পুত্র সুকেশ দত্ত,নতুন জাতের এক উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছেন। ধানের এ জাতটি তিনি তার নিজের জমিতে পরীক্ষামূলকভাবে রোপণ করে বাম্পার ফলনের আশা করছেন। অনেক এলাকা থেকে চাষিরা এ ধান দেখার জন্য প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে। ভালো ফলন পেলে তার নাম অনুসারে ধানের জাতের নামকরণ করা হবে সুকেশ লতা।
সুকেশ দত্তের সাথে কথা বলে জানা যায়, ২০২৩ সালে সুবল লতা ধান কাটার সময় তিনি এক ছড়ি আলাদা জাতের ধান দেখতে পায় যার শীষ এ কমপক্ষে ৩০০ টির বেশি ধান ছিল। বিষয়টি নজরে আসলে তিনি ধানগুলো আলাদাভাবে সংরক্ষণ করে এবং পরবর্তীতে এটা তার জমিতে পরীক্ষামূলকভাবে রোপণ করে বাম্পার ফলন পেয়েছে। সর্বস্তরের সহযোগিতা এবং সুদৃষ্টি পেলে ধানের এ জাতটি আগামীতে ব্যাপকভাবে বিস্তার লাভ করবে।
office@ukantho.com