রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

যথাসময়ে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   27-Feb-2026   56

Photo

এফএনএস: যথাসময়ে স্থানীয় নির্বাচন হবে, গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এসব মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও মানুষের কাছে আমি সব সময় ঋণী। তারা আমাকে সমর্থন দিয়েছে বলে কাজ করার সুযোগ পেয়েছি। দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করা হচ্ছে। সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন তিনি। মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন দিয়ে নিজ এলাকায় শুরু করেন আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর বিকেলে ইএসডিওর আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেবেন মির্জা ফখরুল। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও বিকেলে জেলা বিএনপি মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। পরদিন সকালে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

বিভ্রান্তিকর ঠিকানা ব্যবহার করে চাকরি ও বদলির অভিযোগ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ভুয়া ঠিকানা ব্যবহার, নিয়মবহির্ভূত...

Photo

মানবিক করিডরের নামে দেশকে যুদ্ধে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়: দুদু

এফএনএস: ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান...

Photo

অবসরপ্রাপ্ত এএসপির উপর মাদক ব্যবসায়ীদের সশস্ত্র হামলা, আটক ২

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ...

Photo

তালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা খফরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত