রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

উচ্চকন্ঠ   17-Apr-2025   61

Photo

এফএনএস: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারিতে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া জান্নাতি (১৩) নামের এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। ভুক্তভোগী ওই এলাকার ফজু মিয়ার মেয়ে। এলাকাবাসী, পরিবার ও পুলিশ জানিয়েছে, গত বুধবার ৬/৭ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল তাকে রান্না ঘর থেকে তুলে নিয়ে হত্যার পর বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। এ সময় তার দুই হাত, একটি পা ভাঙা ছিল। মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়েছে। এলাকাবাসীর ধারণা, হত্যার আগে ধর্ষণ বা ধর্ষণচেষ্টা করা হতে পারে। এই ঘটনায় কালিগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বাবা ফজু মিয়া ও মা জানান, সন্ধ্যার সময় চুলায় রান্না চড়িয়ে জান্নাতিকে রান্না ঘরে রেখে একই গ্রামের নানার বাড়িতে গিয়েছিলেন তারা। সেখান থেকে আসার পর রান্নাঘরে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করেন। এমন সময় বাড়ির একটু দূরে থাকা ভুট্টাক্ষেতে কিছু একটার শব্দ শুনে গিয়ে মেয়ের লাশ দেখতে পান। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই গ্রামের সন্দেহজনক একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি।

office@ukantho.com


Photo

ওষুধ কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

এফএনএস: ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে...

Photo

মাইলষ্টোন স্কুলে নিহতদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর...

Photo

কালীগঞ্জে পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৭৬ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকার বাজেট ঘোষণা

জামির হোসেন , নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬...

Photo

ঝিনাইদহে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত