সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক

উচ্চকন্ঠ   06-Jun-2026   46

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী জীবন মন্ডল (৩২) ও তার সহযোগী সুজন আহমেদ (২৫) আটক করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ৩২২ পিচ ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স (ফেন্সিডিলের বিকল্প) উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১ টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা (বলিদাপাড়া) গ্রামে এই অভিযান চালায় পুলিশ।
জীবন মন্ডল উপজেলার বানুড়িয়া গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে এবং সুজন আহমেদ বালিয়াডাঙ্গা বলিদাপাড়ার মো: আলতাফ মন্ডলের ছেলে। জীবন মন্ডলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, জীবন মন্ডল একজন প্রফেশনাল মাদক ব্যবসায়ী। অতীতেও তাকে কয়েকবার মাদক সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলাও রয়েছে। সম্প্রতি সে আবারও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠে। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে এক সহযোগীসহ আটক করা হয়েছে। মাদক আইনের মামলায় অভিযানে উদ্ধার আলামতসহ গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হবে।

office@ukantho.com


Photo

কালিগঞ্জে ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কালিগঞ্জ...

Photo

তাদের কর্মকান্ড হলো রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করা: রিজভী

এফএনএস: জামায়াত ও শিবিরকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...

Photo

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

এফএনএস: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা...

Photo

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহে নিরাপত্তা কার্যক্রম জোরদার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত