সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ঈদ বানানে ফিরছে বাংলা একাডেমি

উচ্চকন্ঠ   28-Mar-2025   55

Photo

এফএনএস: বাংলা একাডেমি ইদ থেকে ঈদ বানানে ফিরছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি ইদ থেকে ঈদ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত। বাংলা একাডেমি থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখা ঈদকার্ডেও ব্যবহার করা হয়েছে ঈদ মোবারক। ঈদকার্ডটি গত বৃহস্পতিবার বাংলা একাডেমির ফেসবুকে পেজে পোস্ট করা হয়েছে। যাতে সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমের সই রয়েছে। এ বিষয়ে ড. মোহাম্মদ আজম জানান, ঈদ বানানের মতো বিতর্কিত কিছু শব্দের পরিবর্তন নিয়ে কাজ করছে বাংলা একাডেমি। একটি কমিটি এরই মধ্যে কাজ করছে, সেটি রিফর্ম করে ঈদের পর আরেকটি কমিটি করা হবে। এরপর কমিটির সুপারিশে বাংলা একাডেমির অভিধানে নতুন সংস্করণে এসব পরিবর্তন আনা হবে। তিনি বলেন, বিতর্কিত এসব বানান নিয়ে একটি কমিটি করবো শিগগির। সেটি ঈদের পর হতে পারে। কমিটির সুপারিশে আমরা একটি গণতান্ত্রিক সিদ্ধান্ত নেবো। প্রসঙ্গত, কয়েক বছর আগে বাংলা একাডেমি ঈদ শব্দকে ইদ বানানে লেখার প্রস্তাব করে। সে সময় থেকে প্রতি ঈদেই এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। গণমাধ্যমে প্রচুর লেখালেখি হলেও এতদিন কোনও সমাধান হয়নি। এবার পরিবর্তন আসছে, ইদ থেকে ঈদ বানানে ফিরছে বাংলা একাডেমি।

office@ukantho.com


Photo

খুলনায় পুলিশের সামনে দু পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ ৪ জন আহত

এফএনএস: খুলনায় পুলিশের সামনেই সংঘাতে জড়িয়েছে স্থানীয় দুটি পক্ষ। এ...

Photo

ঝিনাইদহের গ্রামে গ্রামে খালেদা জিয়ার দোয়া মাহফিলে জনতার ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে...

Photo

ডিপ ফ্রিজ থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

এফএনএস: রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর...

Photo

জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসের অনন্য ঘটনা: তথ্য উপদেষ্টা

এফএনএস: ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত