সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিএনপির প্রতিষ্ঠাবর্ষিকী পালনে কালীগঞ্জে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   27-Aug-2026   32

Photo

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে হাসপাতাল রোডস্থ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। বক্তব্য রাখেন বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ভিপি ইসরাইল হোসেন প্রমুখ। সভায় আগামী মঙ্গলবার সকাল ১০ টায় বৃক্ষরোপন, ১১ টায় চিত্রা নদীতে মৎস্য অবমুক্তকরণ, বিকাল ৩টায় ভূষণ স্কুল সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা এবং বিকেল ৪টায় শহরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন।

office@ukantho.com


Photo

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ কর্মকর্তার এক বছরের কারাদন্ড

বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে...

Photo

কালীগঞ্জে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে থানার সামনে শাহরিয়ার আলম সোহাগ...

Photo

পাবনায় অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২

এফএনএস: পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের দুর্গম চতরা বিলে...

Photo

ফখরুলের সাক্ষাৎকার ঘিরে বিভ্রান্তিকর সংবাদ না করার অনুরোধ বিএনপির

এফএনএস: ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত