সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঝিকরগাছায় সংখ্যালঘু অপহরণ ও ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষরের অভিযোগ; ওসি বললেন সত্যতা নেই, বাদী একটা হারামজাদা

উচ্চকন্ঠ   09-Oct-2025   139

Photo

নিজস্ব প্রতিবেদক: যশোর ঝিকরগাছা উপজেলায় পলাশ বিশ্বাস (৪৩) নামে এক সংখ্যালঘুকে জোরপূর্বক তুলে নিয়ে ৯টি ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী পলাশ বিশ্বাস গত ৬ অক্টোবর ঝিকরগাছা দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪ জনের নামে থানাতে একটি অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানান, গত ৫ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে পলাশ বিশ্বাস ঝিকরগাছা শহরে কৃষ্ণনগরে তার বন্ধু বৃন্দাবন পাল এর জুয়েলার্সের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি কালো রংয়ের মাইক্রোবাস আসে। এরপর মাইক্রোবাস থেকে নেমে হাসান কবিরসহ অজ্ঞাত চার ব্যাক্তি তাকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে উপজেলার শ্রীরামপুর গ্রামের হাসান কবিরের বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত কবিরের সঙ্গী সাইফুল ইসলাম তাকে আটকে মারপিট ও নানা ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ৯টি ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করিয়ে ছেড়ে দেন। পলাশ বিশ্বাস তার অভিযোগে আরো উল্লেখ করেছেন, তার বন্ধু নাসরুল ইসলামের একটি চেক ডিজঅনার মামলার তিনি স্বাক্ষী ছিলেন। সেই মামলার বিবাদিরাই পলাশকে তুলে নিয়ে মারপিট ও হুমকি দিয়ে ফাঁকা ষ্টাম্পে স্বাক্ষর করিয়ে নিয়েছেন। পলাশের ভার্ষ্য, আমি এখনও কোন স্টাম্প ফেরত পায়নি। বর্তমান পরিবেশ পরিস্থিতির কারনে বিষয়টি মিমাংসা করে নিতেও বাধ্য হতে পারি। অপহরণের ভিডিও ফুটেজ প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে।
এ বিষয়ে ঝিকারগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ঘটনার কোন সত্যতা নেই। টাকা পয়সা লেনদেনের বিষয় ছিলো এটা ওরা স্থানিয়ভাবে মিমাংসা করে নিয়েছে। তবে প্রতিনিধির কাছে ঘটনার সিসি টিভির ফুটেজ আছে এমন কথার উত্তরে তিনি বলেন সিসি টিভির ফুটেজ কেনো আরো কতো কিছু দিবে? পলাশ একটা হারামজাদা ছেলে। বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে দেয়না। পালিয়ে ছিল, পরে ওরে ধরে স্থানিয় ভাবে মিমাংসা করে নিয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবসে ৬ অদম্য নারীকে সম্মাননা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে...

Photo

বাংলা সাহিত্যে কবি গোলাম মোস্তফার অবদান শীর্ষক আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার...

Photo

যশোরে প্রেমিকের কাছ থেকে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ৬

এফএনএস: যশোরের অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে (১৬)...

Photo

চুয়াডাঙ্গায় রেস্টুরেন্ট থেকে নওমুসলিম বাবুর্চির লাশ উদ্ধার

এফএনএস: চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত ‘হ্যাচ ফ্যাচ’ নামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত