মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাইবান্ধায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

উচ্চকন্ঠ   28-Apr-2026   50

Photo

এফএনএস: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কফিল ওই গ্রামের বাসিন্দা। তিনি রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া অভিযুক্ত আব্দুল জলিল একই গ্রামের সামসুলের ছেলে এবং হরিরামপুর ইউনিয়নের বর্তমান ৭ নম্বর ওয়ার্ড সদস্য। স্থানীয়রা জানান, প্রতিপক্ষ একই গ্রামের সামসুলের ছেলে এবং হরিরামপুর ইউনিয়নের বর্তমান ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল জলিল মিয়ার সঙ্গে কফিল উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার সকালে ওই জমির ধান কাটা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন কফিল। গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায়...

Photo

বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

এফএনএস: বগুড়ার দুপচাচিয়া উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে পিন্টু আকন্দ (৩৮)...

Photo

মহেশপুর প্রকল্পের প্রি-স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাশউক এর উদ্দ্যোগে ঝিনাইদহের মহেশপুর...

Photo

খালেদা রাষ্ট্রপতি, তারেক প্রধানমন্ত্রী- লালুর এ বক্তব্য ব্যক্তিগত: বিএনপি

এফএনএস: খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন-বিএনপি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত