বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন

উচ্চকন্ঠ   13-May-2025   40

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে জাতীয় সংগীতকে অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে। এনসিপি এই দুই বিষয়ে কাউকে ছাড় দেবে না। তাই যারা এখনও নানাভাবে জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধকে হেয় করতে চান এখনও সময় আছে সঠিক পথে ফিরে আসুন। আগামী শুক্রবার জাতীয় নাগরিক পার্টির যুব উইং যুবশক্তির আত্মপ্রকাশ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আগামী শুক্রবার বিকাল ৩টায় গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ের (নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ) কার্যালয়ের সামনে যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। এর মধ্য দিয়ে যুব ও তরুণ সমাজ নতুন বার্তা পাবে। নাসীর বলেন, সারা দেশের যুব সমাজকে সংগঠিত করে তাদের নিয়ে কাজ করবে যুব শক্তি। এটি গতানুগতিক কোনো যুব সংগঠন হবে না। এর নেতাকর্মীরা অন্যান্য বড় দলগুলোর যুব সংগঠনের মতো চাঁদাবাজি, দখল ও রাহাজানি করবে না। সব সময় যুব সমাজের সম্ভাবনা নিয়ে কাজ করবে। সে লক্ষ্য নিয়েই সংগঠনের মূলনীতি সাজানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টি ছাত্র সংগঠন করবে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের যুব, শ্রমিক ও নারী উইং রয়েছে। তারা সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। আর ছাত্ররা স্বাধীন সংগঠন হিসেবে কাজ করবে। কোনো লেজুড়বৃত্তি থাকবে না। অবশ্য কেউ আমাদের আদর্শের সাথে মিল রেখে কাজ করতে চাইলে আমরা তাদেরকে স্বাগত জানাবো। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব) অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও এসএম শাহরিয়ারসহ অন্যান্য নেতারা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা, ˆবৈষম্য...

Photo

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

এফএনএস: চাঁদপুর সদরে পুকুরে ডুবে মা-ছেলেসহ তিন জনের করুণ মৃত্যু হয়েছে।...

Photo

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা-সকাল ৭টা পর্যন্ত সেচ কার্যক্রম চালানোর অনুরোধ

এফএনএস: আসন্ন গ্রীষ্ম ও সেচ মৌসুম এবং রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ...

Photo

চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন

এফএনএস: ফরিদপুরের আলফাডাঙ্গায় চুরির অপবাদে এক কিশোরকে গাছে বেঁধে অমানবিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত