সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা-সকাল ৭টা পর্যন্ত সেচ কার্যক্রম চালানোর অনুরোধ

উচ্চকন্ঠ   17-Mar-2025   53

Photo

এফএনএস: আসন্ন গ্রীষ্ম ও সেচ মৌসুম এবং রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে ওয়েট অ্যান্ড ড্রাই পদ্ধতিতে সেচ কাজ সম্পাদন করার জন্য বলা হয়েছে। গতকাল সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এর কথা জানানো হয়েছে। এতে বলা হয়, লোডশেডিং এড়াতে এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখাসহ দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহার ও আলোকসজ্জা পরিহার করতেও অনুরোধ করা হয়েছে। কোনো কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘœ ঘটলে বিদ্যুৎ বিভাগের হটলাইন ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অপর হটলাইনগুলো হলো বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুম-০২-৪৭১২০৩০৯, ০১৭৩৯-০০০২৯৩, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৬২০০, ০১৭০৮-১৪৯৫০২, ০১৭০৮-১৪৯৫০৩, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৬৮৯৯, ০২-৮৯০০৫৭৫, ০১৭৯২-৬২৩৪৬৭, ডিপিডিসি ১৬১১৬, ডেসকো ১৬১২০, নেসকো ১৬৬০৩, ওজোপাডিকো হটলাইন ১৬১১৭ ও কন্ট্রোল রুম ০২-৪৭৭৭২৪৪৭২, ০১৭৫৫৫৬৮৭৮১।

office@ukantho.com


Photo

নোয়াখালীতে যৌথবাহিনীর ওপর ককটেল নিক্ষেপ, অস্ত্র-গুলিসহ আটক ২

এফএনএস: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর...

Photo

খিলক্ষেতে শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনির শিকার যুবককে আটক

এফএনএস: রাজধানীর নীলক্ষেতে ছয় বছরের যে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে,...

Photo

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

এফএনএস: ঝিনাইদহ শহরের পবহাটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরাদ হোসেন...

Photo

গণভোটের প্রচার নিয়ে জনসাধারণকে অবহিতকরণে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও হ্যা,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত