সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে: আইন উপদেষ্টা

উচ্চকন্ঠ   12-Apr-2025   58

Photo

এফএনএস: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়নসহ বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে। শনিবার সকালে বান্দবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। আইন উপদেষ্টা এ সময় বলেন, প্রতিটি জেলায় এজলাস সংকট বিচারক, সংকট এগুলো কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের আমলেই এগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে উপদেষ্টা বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে বিচারক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। উল্লেখ্য, গত শুক্রবার আইন উপদেষ্টা দুই দিনের সফরে পার্বত্য জেলা বান্দরবানে আসেন। এ সময় তিনি নীলগিরি পর্যটন কেন্দ্রে রাত্রিযাপন করেন। পরে শনিবার জজ কোর্টের ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে ঢাকায় ফিরে যাবেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান: ৫০ বোতল ফেয়ারডিল সিরাপসহ নারী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড...

Photo

কালীগঞ্জ-গাজীর বাজার সড়কে ডাকাতি; লক্ষাধিক টাকা লুট: ডাকাতি বন্ধে ওসির হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ-গাজীর বাজার সড়কের ফরাশপুরে ইউনিয়ন পরিষদ...

Photo

মহেশপুরে বিজিবির অভিযানে ২৬ বোতল সিরাপসহ ৩৮০০ পিস ঔষধ উদ্ধার করছে বিজিবি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী...

Photo

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে জামায়াতের গণসংযোগ সপ্তাহ

এফএনএস: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত