প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জের সকল জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ
উচ্চকন্ঠ 29-May-2025 55
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জুয়েলারি শিল্প মালিকদের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার রাতে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষিরিত বিজ্ঞপ্তিতে দাবি করা হয় সমিতির সহ-সভাপতি রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমুলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে এ ধর্মঘট। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর তাতিবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার হন বাজুস-এর সহ-সভাপতি রিপনুল হাসান।
কালিগঞ্জ জুয়েলার্স সমিতির সেক্রেটারি শম্ভু কর্মকার বলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহ-সভাপতি রিপনুল হাসানের নামে মিথ্যা মামলা এবং হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কালিগঞ্জ জুয়েলার্স সমিতির আওতাভুক্ত প্রতিটি দোকান বন্ধ থাকবে।
কালিগঞ্জ জুয়েলার্স সমিতির সদস্যরা জানান, পরবর্তী ঘোষনা না আসা পর্যন্ত তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবে।
office@ukantho.com