শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ৫৮ বিজিবির বড় অভিযান বিপুল পরিমাণ মাদকসহ ১১ জন আটক

উচ্চকন্ঠ   26-Jan-2026   53

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধারের পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।
শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান চালানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৭ টা ৫০ মিনিটে নিমতলা বিওপির টহল দল ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি ভুট্টা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এর আগে ভোর সাড়ে ৫ টার দিকে মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির একটি দল গোপালপুর গ্রামের কাঁচা রাস্তার পাশের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৮৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে। মাদক উদ্ধারের এই দুই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে সকাল ৬ টা ২০ মিনিটে পোলিয়ানপুর বিওপির অধীনে নিয়মিত টহল দেওয়ার সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। আটককৃত ৪ জন পুরুষের পরিচয় ধীরাজ দত্ত (৭০) মনিরামপুর, যশোর, গৌরাঙ্গ দাস (৫৩) মুকসুদপুর, গোপালগঞ্জ। মনোহর হালদার (৬২) কোটালীপাড়া, গোপালগঞ্জ। দুলাল হালদার (৪২) কোটালীপাড়া, গোপালগঞ্জ।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ছেলের হাতুড়ির আঘাতে মায়ের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে...

Photo

ত্রিলোচনপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে ৬নং ত্রিলোচানপুর ইউনিয়ন জামায়াতে...

Photo

ফেব্রæয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে: আমির খসরু

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন...

Photo

মহেশপুরে জামায়াত ও বিএনপির কর্মীদের সংঘর্ষে ৬ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে বিএনপি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত