মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীর পৃথক স্থান থেকে ২ নারীর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   16-Apr-2026   51

Photo

এফএনএস: রাজধানীর পৃথক দুই স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া জামতলা এলাকা থেকে উদ্ধার করা হয় মার্জিয়া আক্তারের (২৫) লাশ। অন্যদিকে, লালবাগের আজিমপুর স্টাফ কোয়ার্টারের মৌচাক কলোনি থেকে রিনা বেগম (৪৫) নামের আরেক নারীর লাশ উদ্ধার করা হয়। গত বুধবার রাতে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে মার্জিয়া আক্তার ময়মনসিংহের ফুলপুর থানার রহিমগঞ্জ এলাকার আবু সামার মেয়ে। বর্তমানে তিনি খিলগাঁওয়ের মেরাদিয়ার জামতলা কবরস্থান রোডের একটি বাসায় ভাড়ায় থাকতেন। অন্যদিকে, নিহত রিনা বেগম ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার করিমহাজী এলাকার প্রয়াত আলকাস আলীর মেয়ে। বর্তমানে আজিমপুর স্টাফ কোয়ার্টারে স্বামী আব্দুল সালামের সঙ্গে থাকতেন তিনি। খিলগাঁও থানা এসআই মো. ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে গত বুধবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়া জামতলা কবরস্থান রোডের একটি বাসা থেকে মার্জিয়া আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের বরাত দিয়ে এসআই মো. ফখরুল আরও জানান, পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন মার্জিয়া। পরে লাশ উদ্ধার করা হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লালবাগ থানার এসআই মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে আজিমপুর স্টাফ কোয়ার্টারের মৌচাক কলোনি পানির পাম্পের পাশের একটি টিনসেড বাসা থেকে রিনা বেগমের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এসআই বেলায়েত আরও জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রিনা বেগমের স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন রিনা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

office@ukantho.com


Photo

নড়াইলে আ’লীগের ৫ নেতা গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: কার্যক্রম স্থগিত থাকা নড়াইল...

Photo

শেখ মুজিব ও জাতীয় চার নেতাসহ মুজিবনগর সরকারের সকলেই মুক্তিযোদ্ধা: উপদেষ্টা ফারুক

এফএনএস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,...

Photo

ইউটিউব দেখে কমলা চাষ করে হাবিবুরের সাফল্যে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাবার কথা অমান্য করে ৪ বছর আগে শুধুই...

Photo

দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না: সারজিস আলম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত