রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

উচ্চকন্ঠ   02-May-2026   37

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ টায় এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়,বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল। বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোর অঞ্চলের পরিচালক রাজিব বড়–য়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি এ্যড. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আওয়াল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম,পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোজাম্মেল করিম,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,মহিলা অধিদপ্তরের ফিরোজা সুলতানা প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ঝিনাইদহের ১৩ জন দুস্থ্য শ্রমিকের চিকিৎসা এবং তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি বাবদ প্রায় ৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এর আগে ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ডের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেন।

office@ukantho.com


Photo

বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে: আইন উপদেষ্টা

এফএনএস: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলেই...

Photo

আওয়ামী লীগের পথে হাটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দেশের রাজনৈতিক নেতাকর্মীদের...

Photo

টিউলিপ সিদ্দিকের চিঠি পেয়েছি: প্রেস সচিব

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ...

Photo

নোংরা পরিবেশে সেমাই-নুডলস উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা

এফএনএস: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত