রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

টিউলিপ সিদ্দিকের চিঠি পেয়েছি: প্রেস সচিব

উচ্চকন্ঠ   11-Jun-2025   52

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যে চিঠি পাঠিয়েছেন, তা পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, আমরা একটি চিঠি পেয়েছি। চিঠির বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে টিউলিপ সিদ্দিক ছিলেন না। প্রেস সচিব শফিকুল আলমের কাছে টিউলিপের চিঠির প্রসঙ্গে জানতে চান লন্ডনের এক সাংবাদিক। জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে, সোমবার চার দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা। এ সফরেই তার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা জানিয়ে চিঠি পাঠান টিউলিপ। চিঠিতে তিনি ড. ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলে চা পানের আমন্ত্রণ জানান। টিউলিপের চিঠি পাঠানোর সংবাদ বাংলাদেশের সংবাদমাধ্যমে আসে আগেরদিন রোববার। প্রধান উপদেষ্টার সফর শুরুর একদিন আগে। সেদিন অবশ্য প্রেস সচিব সংবাদমাধ্যমকে বলেছিলেন, আমরা এখন পর্যন্ত তার কোনো চিঠি হাতে পাইনি।

office@ukantho.com


Photo

শরীয়তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় বোমা তৈরির সময় বিস্ফোরণে সোহান ব্যাপারী...

Photo

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো....

Photo

বিএসএফ সীমান্তরক্ষী নয় একটি খুনি বাহিনী: ঝিনাইদহে নাহিদ ইসলাম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

Photo

পৌরসভায় সেবার নামে চলছে প্রহসন: নাগরিকরা কর দিয়ে কিনছেন দুর্ভোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত