রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আওয়ামী লীগের পথে হাটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

উচ্চকন্ঠ   04-Jun-2025   36

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দেশের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের পথে হাটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না। আওয়ামী লীগ গুম, খুন, মামলাবাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে।
বুধবার (০৪ জুন) দুপুরে ঝিনাইদহে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল বলেন, আপনাদের কথায় যদি কোন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয় তাহলে তা হবে দু:খজনক। সেটা হবে লক্ষ্যে যাওয়ার পথের একটি প্রতিবন্ধকতা। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
বুধবার দুপুরে জুলাই যোদ্ধা পরিবারের আয়োজনে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচএম মোমতাজুল করীম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় অস্থিতিশীলতা...

Photo

সড়ক নির্মাণে মাটি কেলেঙ্কারি: জমি কেটে নেওয়ায় ঝুঁকিতে শতাধিক পরিবার, ঘুষে ধামাচাপার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক উন্নয়ন...

Photo

দুই কেজি মাথার ভারে চাপা পড়েছে দুই বছরের মাইমুনার বেঁচে থাকার স্বপ্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যে বয়সে একটি শিশুর ওজন হওয়ার কথা ১২...

Photo

মৃত্যুদন্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা আজহার

এফএনএস: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত