সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ

উচ্চকন্ঠ   17-Aug-2026   20

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। শহরের পবহাটি বলফিল্ডে যুবদের সংগঠন ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল ইসলাম নয়নর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তাক আহম্মেদ শাহ মোহাম্মদ আখতারুজ্জামান। আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা। পরে উপস্থিত যুবক-যুবতী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও এ উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ওই মাঠে।

office@ukantho.com


Photo

দীপুমনির ভাগ্নে ঝিনাইদহের মহেশপুর সিমান্ত থেকে জনতার হাতে আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: অবৈধভাবে ভারতে যাওয়া সময়...

Photo

কালীগঞ্জে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪...

Photo

কালীগঞ্জে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করলেন মুর্শিদা জামান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের...

Photo

মুজিববাদী ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত